প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 1, 2026 ইং
অবহেলা ও অযত্ন যেন একযুগের ও বেশি সময় ধরে পড়ে আছে হেমনগর রেল স্টেশন

অবহেলা ও অযত্ন যেন একযুগের ও বেশি সময় ধরে পড়ে আছে হেমনগর রেল স্টেশন
মো: সাজিদ পিয়াল জেলা প্রতিনিধি টাঙ্গাইল
টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী হেমনগর রেল স্টেশনটি এক যুগেরও বেশি সময় ধরে আন্তঃনগর ট্রেন সার্ভিস থেকে বিচ্ছিন্ন হয়ে কার্যত পরিত্যক্ত স্থাপনায় পরিণত হয়েছে
একসময় যাত্রীদের পদচারণায় মুখর এই স্টেশন আজ নীরবতা ও অবহেলার দীর্ঘ ছায়ায় ঢাকা। যাত্রীশূন্য প্ল্যাটফর্ম বন্ধ টিকিট কাউন্টার এবং মরিচা ধরা সাইনবোর্ড সব মিলিয়ে স্টেশনজুড়ে জমে উঠেছে দীর্ঘদিনের অচলাবস্থার করুণ চিত্র।অবহেলা ওরক্ষণাবেক্ষণের সংকট রেলওয়ের নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং দীর্ঘদিনের অবহেলা স্টেশনটিতে সংরক্ষিত কোটি টাকার সরকারি আসবাবপত্র ও সরঞ্জাম নষ্ট হওয়ার পথে। অপেক্ষমান কক্ষের
চেয়ার–টেবিল বিভিন্ন অফিস ইকুইপমেন্ট ইলেকট্রনিক সামগ্রীসহ গুরুত্বপূর্ণ উপকরণগুলো ধুলোয় ঢেকে পড়ে আছে। অনেক স্থানের দরজা-জানালা ভাঙাচোরা থাকায় রাতের বেলায় অনাধিকার প্রবেশের ঘটনাও ঘটছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে করে মূল্যবান সরকারি সম্পদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।যাত্রীসেবা ও অর্থনৈতিক প্রভাব দীর্ঘদিন ধরে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীসেবার মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে। স্টেশনকেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসা পরিবহন সেবা এবং আশপাশের এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়েছে। স্থানীয়দের ভাষ্য ট্রেন চলাচল বন্ধ থাকায় কর্মসংস্থানের সুযোগ কমে গেছে এবং এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে।পুনরায় চালুর দাবিস্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের দাবি—হেমনগর রেল স্টেশনটি দ্রুত পুনরায় চালু করা হোক। পাশাপাশি অবহেলায় পড়ে থাকা সরকারি সম্পদকে রক্ষণাবেক্ষণের আওতায় এনে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। তাদের মতে আন্তঃনগর ট্রেন সার্ভিস পুনরায় চালু হলে যাত্রীসেবা উন্নত হবে যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে এবং এলাকায় নতুন করে অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।হেমনগর রেল স্টেশন শুধু একটি অবকাঠামো নয়—এটি এলাকার যোগাযোগ, অর্থনীতি ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। যথাযথ উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে স্টেশনটির পুনর্জাগরণ সম্ভব হলে সরকারিভাবে সংরক্ষিত সম্পদের সুরক্ষা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশাও পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv